সোমবার, ০৬:২০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আজ দুই ধাপে আমিরাত যাবে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২৫ বার পঠিত

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দুই ভাগে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ ও ১৯ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে লিটন দাসের। অভিজ্ঞ এই উইকেটকিপার-ব্যাটারকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সিরিজটি খেলতে দুই ধাপে ঢাকা ছাড়বে আজ বুধবার। প্রথম ধাপে যাবে সকালে এবং দ্বিতীয় ধাপের ক্রিকেটাররা যাবেন সন্ধ্যায়।

সফরে দলের টার্গেট সিরিজ জয় বলেন টাইগার অধিনায়ক লিটন, ‘প্রত্যেকটা আন্তর্জাতিক খেলোয়াড়ই চায় পারফর্ম করতে। প্রত্যেকটা বাংলাদেশের অধিনায়কই চায় দল জিতুক। আমিও ব্যতিক্রম কিছু নয়। আমি চাই আমার হাত ধরেই বড় কিছু হোক। আমার অধিনায়কত্বে আমরা সিরিজ জিততে পারি, লক্ষ্য একটাই।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com