সোমবার, ০৬:২০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আগামী মাসের ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামগুলোয় আর্জেন্টিনার ১৫ হাজারের বেশি সমর্থক নিষিদ্ধ থাকবেন। ইতিমধ্যে একটি তালিকা বুয়েনস আইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে হস্তান্তর করেছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ। এদের সবার পরিচয়- ‘উগ্র ফুটবল সমর্থক।

এবারের ক্লাব বিশ্বকাপের প্রথম আসর হবে যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে হবে। যেখানে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত টুর্নামেন্টটি গড়াবে। আর ৩২ দলের এই আসরে আর্জেন্টিনার ক্লাব আছে দুটি –বোকা জুনিয়র্স ও রিভার প্লেট।

এদিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে সমর্থকদের তালিকা দেওয়ার কারণ সংবাদমাধ্যমে ব্যাখ্যা করেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী। তিনি বলেন, ‘১৫ হাজারের বেশি লোক আছে এই তালিকায়, যারা স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ থাকবেন। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অপরাধে জড়ানো কোনো উগ্র লোক যেন এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে না পারে।’

মন্ত্রী জানান, আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোয় নিষিদ্ধ ব্যক্তিদের সনাক্তকরণে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই ‘ত্রিবুনা সেগুরা’ পদ্ধতি কাজে লাগিয়ে তালিকাটি প্রনয়ণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই সরকারের শুরুর থেকে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি লোককে পর্যবেক্ষণ করেছে এই ‘ত্রিবুনা সেগুরা।’ এর মধ্যে ১ হাজার ১৬৬ জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি আমরা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com