সোমবার, ০৬:২০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

১১ মিনিটে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় সরলথ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

লা লিগার ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন আলেকসান্দার সরলথ। এমনকি প্রথম ৩০ মিনিটেই একাই চার গোল করে আতলেতিকো মাদ্রিদকে জয়ের বন্দরে পৌঁছে দেন। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-০ গোলেই জয় পায় স্প্যানিশ জায়ান্টরা।

শনিবার মাদ্রিদের মেত্রোপলিতানোয় রেকর্ড গড়ার পথে সপ্তম মিনিটে পাবলো বারিওসের ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে প্রথম গোলটি করেন সরলথ। এরপর দশম মিনিটে ডি-বক্সের কিনারা থেকে ব্যবধান দ্বিগুণ করার ৬০ সেকেন্ড পর কাছ থেকে বল জালে পাঠিয়ে হাটট্রিক পূরণ করেন নরওয়ের তারকা।

সরলথ ভেঙে দেন লা লিগার ইতিহাসে ৯৬ বছরের পুরোনো রেকর্ড। এর আগে সাবেক স্প্যানিশ মিডফিল্ডার কার্লেস বেস্তিত ১৯২৯ সালে ১৫ মিনিটে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড গড়ার পর, ১৯৪১ সালে সেটা স্পর্শ করেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড এদমুন্দো সুয়ারেস।

ম্যাচের ৩০তম মিনিটে জাভি গালাহর পাস ধরে ডি-বক্সের মধ্য থেকে দলের ও নিজের চতুর্থ গোলটি করেন সরলথ। সবগুলো গোলই তিনি করলেন বাঁ পায়ের শটে।

দারুণ এই জয়ে শিরোপা লড়াইয়ে এখনও টিকে রইল আতলেতিকো। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

দিয়েগো সিমিওনের দলের চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আর ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এই দুটি দল একটি করে ম্যাচ কম খেলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com