বৃহস্পতিবার, ১১:০১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

পতনের দ্বারপ্রান্তে ওয়াল স্ট্রিট : নিউইয়র্কের মেয়র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২২০ বার পঠিত

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, মন্দাবস্থার মধ্যে পড়েছে আমেরিকা। এবং মার্কিন স্টক মার্কেট ‘ওয়াল স্ট্রিট’ পতনের দ্বারপ্রান্তে।

তিনি বলেন, ‘আমরা এমন অর্থনৈতিক সংকটের মুখে যা আপনারা কখনো কল্পনাও করেননি। ওয়াল স্ট্রিট ধসে পড়ছে, আমরা মন্দার মধ্যে পড়েছি।’

শুক্রবার অলাভজনক প্রতিষ্ঠান ‘প্রজেক্ট হসপিটালিটি’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এরিক অ্যাডামস এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি সিটি মেয়র হিসেবে বলছি, আমেরিকা মন্দায় মধ্যে পড়েছে।’

একই দিন মার্কিন প্রেসিডেন্ট অবশ্য ভিন্ন কথা বলেছেন। তিনি দাবি করেছেন, অর্থনীতি নিম্নমুখী হওয়ার পরেও সঠিক পথেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই চালাচ্ছে ওয়াশিংটন।

সে ক্ষেত্রে বাইডেনের এ বক্তব্যের সাথে অনেকটা সাংঘর্ষিক নিউ ইয়র্কের মেয়রের বক্তব্য।

আমেরিকায় যে সরকারি অর্থনৈতিক সূচক প্রকাশ করা হয়েছে সে ব্যাপারে মেয়র অ্যাডামস এবং প্রেসিডেন্ট মন্তব্য করতে গিয়ে দুজন দুই ধরনের কথা বলেছেন। আমেরিকায় যে সরকারি সূচক প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে- গত দুই কোয়ার্টারেই ধারাবাহিকভাবে অর্থনৈতিক ও বৃদ্ধি নিম্নমুখী, যা মন্দার লক্ষণ।

তবে বক্তব্যের শেষে অ্যাডামস তার কথা একটু ঘুরিয়ে বলেন, ‘তবে আমরা কোথায় আছি তা অফিসিয়ালি প্রেসিডেন্টই নিরূপণ করবেন। আমি প্রেসিডেন্টের আদেশ অনুসারে চলি। আমরা কঠিন অর্থনীতির মোকাবেলা করছি, তবে আমরা তা অতিক্রম করছি। আমি প্রেসিডেন্টের ওপর আস্থা রাখি।’

সূত্র : নিউইয়র্ক পোস্ট, পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com