সোমবার, ১১:৩৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিশ্বকাপের সূচি ও ভেন্যুর নাম প্রকাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩১ বার পঠিত

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও সাতটি ভেন্যুর নাম ঘোষণা করেছে আয়োজক দেশ ইংল্যান্ড। আজ বৃহস্পতিবার ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, আগামী বছরের ১২ জুন শুরু হয়ে আসরের পর্দা নামবে ৫ জুলাই। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে মোট ২৪ দিনে হবে ৩৩টি ম্যাচ। যেখানে এই আসরে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১২ করা হয়েছে। ৬টি করে দল ভাগ হয়ে খেলবে দুই গ্রুপে। গত বছরের অক্টোবরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাছাইপর্ব খেলে উঠবে আরও ৪ দল।

স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে ২০২৪ ওয়ানডে সুপার কাপে পারফরম্যান্সের সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া দলগুলো হচ্ছে– অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকার মেয়েরাও সেই সুযোগ পেয়েছে। তবে বাংলাদেশসহ বাকি দলগুলোকে যোগ্যতা অর্জনে খেলতে হবে বাছাইপর্ব।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ লর্ডসে আসন্ন বিশ্বকাপের ভেন্যু ও সূচি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসিবির প্রধান নির্বাহী ইয়ান গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং দেশটির তারকা ক্রিকেটার ট্যামি ব্যুমন্ট, সোফিয়া ডাঙ্কলি, সোফি এক্লেস্টন, লরেন বেল ও ইংলিশ রাগবি তারকা ইলি কিলদুন্নে।

এদিকে লর্ডস ছাড়াও আসন্ন বিশ্বকাপের ভেন্যুগুলো হচ্ছে– ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com