মঙ্গলবার, ০৮:২৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

খুলনায় রেললাইন অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার পঠিত

ছয় দফা দাবিতে খুলনায় রেললাইন অবরোধ করেছে চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টার পর খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি নগরীর বয়রা জংশন এলাকায় আটকে দেন তারা।

এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস, রকেট ও মহানন্দা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন যাত্রা করতে পারেনি। এদিকে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আন্দোলনে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, মহিলা পলিটেকনিক, সিটি পলিটেকনিক ও ম্যানগ্রোভ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. হানিফ আকাশ জানান, ছয় দফা দাবির মধ্যে রয়েছে—ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি সুবিধা বাতিল, এবং উপ-সহকারী পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ নিশ্চিত করাসহ অন্যান্য দাবি।

খুলনা রেলস্টেশনের স্টেশনমাস্টার জাকির হোসেন বলেন, সকাল ৯টা ১৫ মিনিটে রূপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পরই বয়রা জংশন এলাকায় শিক্ষার্থীরা ট্রেনটি আটকে দেয়। ফলে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন স্টেশনে আটকা পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com