শনিবার, ০৭:২৩ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

ওয়াকফ সংশোধনী নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ, গ্রেপ্তার ১৫০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত

ভারতের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ চলছেই।দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ এলাকায় এই বিক্ষোভ ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এই সহিংসতার জেরে গ্রেপ্তার হয়েছে ১৫০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওয়াকফ বিলটি আইনে পরিণত হওয়ার পর মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শমসেরগঞ্জ ও জঙ্গিপুর এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কলকাতা হাইকোর্টের আদেশে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে।

প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দাঙ্গার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আইন কেন্দ্রীয় নরকার করেছে, প্রাদেশিক সরকার নয়। আর তার দল তৃণমূল কংগ্রেস পার্টি এই সংশোধনকে সমর্থন করে না।

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যে ধর্মীয় দাঙ্গা শুরু হয়েছে। অন্তত ৪০০ হিন্দু ঘর ছেড়ে পালিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কারণেই ধর্মীয় সহিংসতা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com