শনিবার, ০২:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিলেটে লাল গালিচা দেখেই রেগে আগুন স্বরাষ্ট্র উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে আগুন হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি। সবার সামনেই উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

সিলেটে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ সময় রাগ করে বলেতে শোনা গেছে, ‘কত বার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল পুনরুদ্ধারে গিয়ে লাল গালিচায় উঠেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। যা সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। পরে যার ব্যাখ্যাও দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ওই ঘটনার পর থেকেই লাল গালিচা নিয়ে সতর্ক অবস্থানে সরকারের উপদেষ্টারা। যার প্রতিফলন এবার দেখা গেল সিলেটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com