শনিবার, ০৭:১৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

নাইটক্লাব দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ডোমিনিকান রিপাবলিকের নাইটক্লাব ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮৪ জনে পৌঁছেছে। গতকাল বুধবার রাতে উদ্ধারকর্মীরা এ খবর জানায়।

ইমারজেন্সি অপারেশন সেন্টার (সিওই)-এর প্রধান জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের উদ্ধৃতি দিয়ে সান্তো ডোমিংগো থেকে জানায়, এখন পর্যন্ত ১৮৪ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। তিনি জানান, বুধবার সকালের গণনাকৃত সংখ্যা থেকে নিহতের সংখ্যা ৬০ জন বেড়েছে।

গত মঙ্গলবার ভোরে জেট সেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্টে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে আটকাপড়াদের মধ্যে তিনিও ছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও সাবেক মেজর লিগ বেসবল তারকা অক্টাভিও ডোটেলও ছিলেন।

ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনাদেরের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজ রয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিনিও মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com