শনিবার, ০২:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পঠিত

হবিগঞ্জে আলোচিত সাবু মিয়া হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম কামাল উদ্দিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- মাধবপুর উপজেলায় মুরাদপুর গ্রামের সোলেমান মিয়া, এমরান মিয়া, জাহেদ মিয়া ও আবুল মিয়া। হবিগঞ্জ কোর্ট পুলিশের ওসি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১২ এপ্রিল আসামিরা একই গ্রামের সাবু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন ১৩ এপ্রিল স্থানীয় বিশ্বম্ভপুর হাওরে সাবু মিয়ার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার পর ১৪ এপ্রিল নিহত সাবু মিয়ার ভাই হাফিজ মিয়া বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। একই বছরে মামলার তদন্ত কর্মকর্তা ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  ওসি নাজমুল ইসলাম বলেন, আদালত রাষ্ট্রপক্ষের ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে চারজনের মৃত্যুদণ্ড প্রদান করেন। অপর আসামি মারাজ মিয়া রায়ের আগেই মারা যাওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com