মঙ্গলবার, ০৯:৪৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জিডির জন্য ৩ প্যাকেট সিগারেট ঘুষ নেওয়ার অভিযোগ এএসআই’র বিরুদ্ধে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট সিগারেট ঘুষ নেওয়া অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে।

শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সালমান কবীর নামের এক যুবক থানায় জিডি করতে গেলে তার কাছ থেকে এই টাকা আদায় করা হয়।

সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ওই টাকা নেন বলে অভিযোগ তোলেন সালমান কবীর। ভুক্তভোগী যুবক সালমান কবীর বলেন, ‘শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, ‘এরপর এ এস আই মাহফুজুর রহমান বলেন তাহলে পল্টন চলে যান, এখানে হবে না। পরে জিডিটা করার জন্য তাকে অনুরোধ করি। তিনি জবাব দেন, দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান। পরে থানার পাশের একটি দোকান থেকে ১ হাজার ২০০ টাকায় তিন প্যাকেট সিগারেট কিনে দিই।’

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা না বোঝার কথা বলে তার বিরুদ্ধে আনা অভিযোগ এড়িয়ে যান। পরে তিনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে এ প্রতিবেদককে থানায় গিয়ে দেখা করতে বলেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, থানায় কোনো কাজ করাতে টাকা লাগে না। আমি ছুটিতে আছি, তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com