বৃহস্পতিবার, ১২:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৫৭ বার পঠিত

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপি বিক্ষোভ সমাবেশটির আয়োজন করেছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেস ক্লাব চত্বর নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক সড়কের মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্যাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com