বুধবার, ১১:১৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কার্টনে পাওয়া মরদেহের টুকরো অংশগুলো সাভারের সাজ্জাত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমন্ডলে পাওয়া অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ পরিচত মিলেছে। নিহত ব্যক্তির নাম সাজ্জাত ইসলাম সবুজ (২৬)। তিনি ঢাকা জেলার সাভার থানার যাদুরচর, হেমায়েতপুর এলাকার ইউসুফ আলীর পুত্র।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, শুক্রবার বিকাল ৩টা বাজে স্থানীয়দের টেলিফোনে সংবাদ পেয়ে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ডিবি পুলিশ ও ক্রাইম টিম এসে লাশটি শনাক্ত করতে সক্ষম হয়।

জানা গেছে, অজ্ঞাত ব্যক্তি লাশ সাভার এলাকার সাজ্জাত ইসলাম (২৬) নামে এক ব্যক্তির। তার পিতার নাম ইউসুফ আলী। সাং যাদুরচর, হেমায়েত পুর, থানা : সাভার। তিনি গত ০৩/০৪/২০২৫ ইং তারিখে নিখোঁজ হলে তার মামা মো. মহসীন (৩৮) পিতা লেহাজ উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

উল্লেখ্য, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ফলের কার্টুনভর্তি ও স্কচটেপে মোড়ানো অবস্থায় খণ্ডিত লাশের একাধিক অংশ উদ্ধার করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকার মেদিনিমন্ডল গার্লস কলেজের পূর্ব পাশে এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিসলেনের পশ্চিম পাশ ও স্হানীয় আউয়াল বেপারীর বাড়ীর উত্তর পাশ থেকে অজ্ঞাতনামা মানুষের মাথা ও শরীরের উরুর অংশের পৃথক দুটি টুকরো উদ্ধার করে পুলিশ। অন্যদিকে সকাল সাড়ে ১২টার দিকে হাত-পা-শরীরের অন্যান্য অংশ কেরাণীগঞ্জ মডেল থানার মালঞ্চ এলাকায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোন ঘটনাকে কেন্দ্র করে শত্রুতার জের ধরে কে বা কারা অন্য কোথাও নৃশংসভাবে এ হত্যাকাণ্ডটি ঘটিয়ে খণ্ডিত অংশগুলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পদ্মা সেতু উত্তর থানা ও কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশ ধারণা করছেন। বিকেলে ও সন্ধ্যায় সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআই টিম এসে ফিঙ্গারপিন্ট নিয়ে লাশ শনাক্তের চেষ্টা চালাচ্ছেন বলে থানা পুলিশ জানায়।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে মেদিনীমন্ডল গার্লস কলেজের পাশ থেকে মাটিতে পড়ে থাকা স্কচটেপে মোড়ানো পুরুষ মানুষের মাথা ও শরীরের উরুর দুটি টুকরা পাওয়া যায়।অন্যদিকে বেলা সাড়ে ১২টার দিকে হাত-পা-শরীরের অন্যান্য অংশ কেরাণীগঞ্জ মডেল থানা এলাকায় পাওয়া যায়। পৃথকস্থানে প্রাপ্ত খণ্ডিত মরদেহটি একই ব্যক্তির বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশ শনাক্তের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা অন্য কোথাও এ হত্যাকান্ডটি ঘটিয়ে লাশের অংশগুলো এখানে ফেলে রেখে গেছে।

কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাব আল হোসাইন জানান , সকাল সাড়ে ১২টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার মালঞ্চ এলাকায় মানবদেহের হাত-পা-শরীরের খণ্ডিত অন্যান্য অংশ পাওয়া গেছে। লাশ একই ব্যক্তির কিনা খণ্ডিত অংশগুলো মেলালে তা নিশ্চিত হওয়া যাবে। তবে সিআইডির ক্রাইম সিন ইউনিট এটা নিশ্চিত বলতে পারবেন। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও এ হত্যাকাণ্ড ঘটিয়ে লাশের অংশগুলো এখানে ফেলে রেখে গেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com