সোমবার, ০৬:৩৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

রোনালদোর জোড়া গোলে আল নাসরের ডার্বি জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫২ বার পঠিত

অবশেষে আল হিলালের বিপক্ষে জয়ের দেখা পেল আল নাসর। আর ক্রিস্টিয়ানো রোনালদোর কল্যাণেই তা সম্ভব হয়েছে। সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-১ গোলে জিতেছে আল নাসর। এটি ২০২১ সালের ডিসেম্বরের পর আল হিলালের বিপক্ষে দলটির প্রথম জয়। যেখানে আগের সবশেষ লিগে ৭ ম্যাচ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে মুখোমুখি হয়েও জিততে পারেনি আল নাসর।

শুক্রবারের এ জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। এই দুই গোলে সৌদি প্রো লিগে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৭০টি। আর হাজার গোলের লক্ষণ পূরণের দিকেও তিনি এগিয়ে গেলেন দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩১টি।

এদিন ম্যাচের ৪৫তম মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এগিয়ে যায় আল-নাসর। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন মিডফিল্ডার আলি আল-হাসান।

দ্বিতীয়ার্ধের শুরুতে বক্সের ভেতর সাদিও মানের পাস থেকে চকিতে বাঁ পায়ের শটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান রোনালদো।

এরপর প্রতি আক্রমণে এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আল-হিলাল। ৬২তম মিনিটে একটি গোল ফিরিয়ে দেয় তারা। কিন্তু ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল-নাস্‌রের জয় নিশ্চিত করেন রোনালদো।

দুই দলের আগের সাতটি লড়াইয়ে আল-হিলালের জয় ছিল চারটি, ড্র হয়েছিল তিনটি। তবে এই জয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে আল-নাসর। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট তাদের, তিন পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আল–হিলাল। ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com