সোমবার, ০৬:৩৫ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মেসির মায়ামির হার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বার পঠিত

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে স্বাগতিক লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। চলতি বছর এটাই প্রথম হার লিওনেল মেসি-হাভিয়ের মাচেরানোদের। আর্জেন্টাইন কোচের অধীনেও ১০ ম্যাচে এটাই প্রথম হার মায়ামির।

আগামী ৯ এপ্রিল ফোর্ট লডারডেলে ফিরতি লেগে মাঠে নামবে মাচেরানোর দল। তবে আজ বৃহস্পতিবার বিএমও স্টেডিয়ামে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে ফিরতি লেগে সের্হিও বুসকেতসকে পাবে না মায়ামি।

এর আগে চোট থেকে ফেরা মেসি এমএলএসে মায়ামির সর্বশেষ ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে গোল করে জিতিয়েছিলেন। তবে আজ একাদশের হয়ে পুরো সময়ই মাঠে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথমার্ধে দুটি ফ্রি কিক পেয়েছিলেন। একটি মেরেছেন পোস্টের ওপর দিয়ে, আরেকটি রুখে দেন এলএএফসির গোলকিপার উগো লরিস।৫৭ মিনিটে এলএএফসির হয়ে গোল করেন ফরোয়ার্ড নাথান ওরদাজ।

দুই বছর আগে মায়ামিতে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নস কাপে নিজের প্রথম ছয় ম্যাচে গোল অথবা গোলে সহায়তা ছিল মেসির। এ বছর শুরুর রাউন্ডগুলোয় করেছেন ৩ গোল। আজ ম্যাচের ৮০ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন। বক্সের মাথা থেকে ঘুরে দাঁড়িয়ে নেওয়া শটও পোস্টের ওপর দিয়ে যায়।

ছয় মিনিট পর তার আরও একটি শট রুখে দেন গোলকিপার লরিস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফাউল থেকে আরও একটি ফ্রি কিক পায় মায়ামি এবং মেসি এ যাত্রায়ও পোস্টের ওপর দিয়ে শট নেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com