সোমবার, ০৯:০৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ওয়ানডের বদলে ৮টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

ভারত ও শ্রীলংকায় আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আর চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট। বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটের তাই এশিয়া কাপেও টি-টোয়েন্টিই হবে এমনটি জানা গেছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড দুই দেশের মধ্যে আসন্ন দুটি সিরিজ থেকেও ওয়ানডে পুরোপুরি ছেঁটে ফেলেছে।

দুই দেশের বোর্ডের মধ্যে নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া দুটি সিরিজের ৮টি ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে। যেখানে ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা। কিন্তু দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে সিরিজটা এখন হবে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের।

অন্যদিকে এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল তিন ওয়ানডের সিরিজ। সেটিও এখন টি-টোয়েন্টি সিরিজে রূপান্তরিত হয়ে গেছে। বিসিবির একটি সূত্রে জানা গেছে, মিরপুরে এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২০, ২২ ও ২৪ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে বাংলাদেশে এসে ম্যাচ তিনটি খেলবে পাকিস্তান দল।

এ নিয়ে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দেশের একটি প্রথমসারির দৈনিককে বলেন, ‘আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূলত এ কারণেই দুই বোর্ড মনে করেছে এখন টি-টোয়েন্টি ম্যাচই বেশি খেলা উচিত। তা ছাড়া আমাদের মতো পাকিস্তান দলও রূপান্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদেরও অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই। এই অবস্থায় টি-টোয়েন্টি সংস্করণে দল গোছাতেও এই সংস্করণে বেশি ম্যাচ খেলা প্রয়োজন।’

এদিকে চ্যাম্পিয়নস ট্রফি শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখন প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজের প্রস্তুতি শুরুর সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com