মঙ্গলবার, ১০:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগুনে পুড়ছে সুন্দরবন, নিয়ন্ত্রণের চেষ্টায় বনরক্ষীরা

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পঠিত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়িরবনে আগুন লেগেছে। ফায়ারলাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বনরক্ষীরা।

আজ শনিবার সকালে আগুনের এ ঘটনা ঘটে। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ দুপুরে তিনি মোবাইল ফোনে বলেন, ‘শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক স্থানে বনে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে যান। আগুন যাতে বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন। আশেপাশে পানির কোনো উৎস নেই।’

তিনি বলেন, ‘বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।’

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক ধানসাগর ষ্টেশন কর্মকর্তাকে জানানো হয়।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোঁজ খবর নিয়ে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com