বুধবার, ০৯:৫৯ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে: সাবেক আইজিপি মামুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পঠিত

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন তার আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, বেশি কথা বলতে নেই। বেশি কথা বলায় একদিন রিমান্ড বেড়েছে।

এদিন কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। এসময় আসামিপক্ষে মো. আব্বাস রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

শুনানিতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশের সর্বোচ্চ দায়িত্বে ছিলেন। তিনি নির্দেশ মতে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি ৮৫ দিনের রিমান্ডে ছিলেন। বয়স্ক, অসুস্থ মানুষ। তার রিমান্ড বাতিলেন প্রার্থনা করছি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সায়েম হোসেন। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় তার মা শিউলি আক্তার গত ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com