সোমবার, ০৮:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার খেলা। সেটা যদি হয় সুপার ওভার তাহলে তো ম্যাচের পারদ উঠে যায় তুঙ্গে। ধুমধাড়াক্কা ব্যাটিং দেখতেই অপেক্ষা করেন সমর্থকেরা। কিন্তু গতকাল শুক্রবার মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকং ম্যাচে দেখা গেল ভিন্ন এক ঘটনা। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।

টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের আগের রেকর্ড ছিলো আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল স্রেফ এক রান। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে হংকং করে ১২৯ রান, জবাবে বাহরাইনও ১২৯ রানে থামলে ম্যাচ হয়ে যায় টাই। মীমাংসা আনতে সুপার ওভারে গড়ায় খেলা।

সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের। আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। এই ম্যাচে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন।

এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় অলে খেলা শেষ করে দেন বাবার হায়াত। বাহরাইনের এই রেকর্ড কারো পক্ষে ভাঙা সম্ভব না, তবে ভাগ বসাইতেই পারে অন্য কেউ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com