সোমবার, ১১:১৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

৫ দফা দাবি আদায়ে চিকিৎসকদের মহাসমাবেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

পাঁচ দফা দাবি আদায়ে দেশের চিকিৎসক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আজ। একইসঙ্গে বন্ধ থাকবে সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা।

পাঁচ দফা বিষয়ক স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ মার্চ) এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার (১২ মার্চ) সারাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সকল হাসপাতালের আউটডোর ও ইনডোর সেবা বন্ধ থাকবে, কিন্তু মানবিক দিক বিবেচনায় জরুরি সেবা (আইসিইউ, সিসিইউ, ক্যাজুয়ালিটি সেবা, অ্যাডমিশন ইউনিট ও লেবার ওয়ার্ড) চলমান থাকবে। একইসঙ্গে বৈকালিক চেম্বার বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, বুধবার সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশের ডাক দেওয়া হলো। ঢাকা ও ঢাকার বাহিরের চিকিৎসকরা সমাবেশে যোগ দেবেন। পরে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

চিকিৎসকদের পাঁচ দফা দাবি—

১. এমবিবিএস/বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান জনস্বাস্থ্যবিরোধী সব রিট নিষ্পত্তি করতে হবে।

২. রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না।

৩. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের কারিকুলাম সংস্কার এবং মানহীন ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধ করতে হবে।

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকের শূন্যপদ পূর্ণ করতে হবে এবং বিসিএস বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) তৈরি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com