বুধবার, ০২:৫৯ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৬ ট্রলারসহ ৫৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিনের স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আরাকান আর্মিরা ৬টি ট্রলার নিয়ে যায়।  ৬টি ট্রলারে ৫৬ জন মাঝি-মাল্লা ছিল।

টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির জানান, সাগর থেকে মাছ শিকার করে বাড়িতে ফিরে আসা জেলেদের মাধ্যমে ৬টি ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবরটি জানতে পেরেছি। পরে সংবাদটি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, ৬টি ট্রলারসহ ৫৬ জন জেলেকে মিয়ানমার বাহিনী ধরে নিয়ে গেছে। যা আমাকে কোস্টগার্ড জানিয়েছে। পরবর্তীতে জানতে পারব ট্রলার বা জেলেরা কী টেকনাফের না বাহিরেরও কেউ আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com