সোমবার, ০৬:৫৮ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

শান্তদের সুখবর, ঈদের পর আসছে জিম্বাবুয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০৮ বার পঠিত

ফর্ম হারানো দলকে পথে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায়ই জিম্বাবুয়ের দারস্থ হয়। এবারও তেমন। তবে সূচি আগেই নির্ধারিত ছিল। এপ্রিল মাসের শুরুর দিকে অর্থাৎ ঈদের পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে সফর করবে জিম্বাবুয়ে।

আফ্রিকার দেশটি দুই ভেন্যুতে খেলবে দুটি টেস্ট। আইসিসির ফিউচার ট্যুর প্লানিং অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও, সেই সিরিজটি দুই টেস্টে পরিবর্তিত হয়েছে। সাদা পোশাকের লড়াই বসতে পারে ঢাকার বাইরে। চট্টগ্রাম ও সিলেটে খেলা হওয়ার কথা।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, সফর শুরু হবে সিলেটে।  প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল থেকে। এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে দল।

চার বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে টাইগারদের বিপক্ষে লড়েছিল দলটি। সেই সফরের একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। ২০২১ সালে হারারেতেও ২২০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা শান্তদের সামনে আবারও জিম্বাবুয়ে। এই সিরিজের পর পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে শান্ত ব্রিগেড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com