বৃহস্পতিবার, ১০:০৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, গুলিবিদ্ধ ৯

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০৪ বার পঠিত

শরীয়তপুরে ডাকাতের এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ২ ডাকাত গনপিটুনিতে নিহত হন। পিটুনিতে আরও পাঁচ ডাকাত আহত হয়েছেন।

শনিবার (১ মার্চ) ভোর রাতে শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারহাট এলাকায় এক দল ডাকাত প্রবেশ করে ডাকাতির চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা ডাকাত দলকে ধাওয়া দিলে এলোপাতারি গুলি ছুঁড়তে ছুঁড়তে কীর্তিনাশা নদী পথ ধরে পালিয়ে যাচ্ছিলেন। মাদারীপুর ও শরীয়তপুর জেলার সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটায় মাদারীপুরের সাতজন ও শরীয়তপুরের দুইজন গুলিবিদ্ধ হন।

মাদারীপুরের আহতদের মধ্যে পাঁচজন মাদারীপুর সদর হাসপাতালে এবং দুইজন শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। আর শরীয়তপুরে আহত দুইজনের মধ্যে একজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ দুই বাল্কহেডের শ্রমিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুনতাসির খান বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। এরপর রাত ১২টার পরে গণপিটুনিতে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া রাত ১টার পর আরও দুজনকে নিয়ে আসা হয়। তবে তাদের দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।’

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘রাত ৮টা থেকে ৯টার মধ্যে মাদারীপুরের কালকিনি থেকে কীর্তিনাশা নদী দিয়ে পালানোর সময় শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার বিক্ষুব্ধ লোকজন বাল্কহেড দিয়ে তাদের গতিরোধ করে তাদের গণপিটুনি দেন। বিষয়টি জানার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে হতাহত ডাকাতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। আমরা একটি দেশি অস্ত্র উদ্ধার করেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com