শুক্রবার, ০২:২৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

রমজানকে স্বাগত জানিয়ে গৌরনদীতে জামায়াতের মিছিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার সকালে বরিশালের গৌরনদীতে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের ২২১ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে মনোনয়ন প্রাপ্ত ও বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বরিশাল বিভাগীয় ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খানের নেতৃত্বে শুক্রবার সকাল ৯টায় গৌরনদী বাসষ্ট্যান্ড জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গৌরনদী উপজেলা আমীর মাওলানা মো. আল-আমীন এর সভাপতিত্বে গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান।
বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন, গৌরনদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান, সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান, আগৈলঝাড়ার উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মো. গিয়াস উদ্দিন, গৌরনদী উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. রুহুল আমীন সবুজ, ৬নং পৌর ওয়ার্ডের সভাপতি মোস্তফা আনোয়ারুল হক টিপু, ৭নং ওয়ার্ড মো. আমীরুল ইসলাম, ৬নং পৌর সেক্রেটারী আবদুল ওয়াহীদ মাসুম, মো. আলম, গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বজল, সেক্রেটারী মো. মাইনুল ইসলম পলাশ, সাবেক সভাপতি মো. সেলিম পৌর ছাত্র শিবিরের সভাপতি আবদুল মুমিন, সেক্রেটারী সিয়াম মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com