সোমবার, ০৭:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। নিয়মরক্ষার ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। এরপরই দেশে ফিরবে টাইগাররা। এরপরের কয়েক মাস বাংলাদেশের সূচিতে শুধু পাকিস্তান আর পাকিস্তান। মে মাসের শেষের দিকে, পাকিস্তানের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের দল। এরপর জুলাইতে পাকিস্তানও আসবে বাংলাদেশ সফরে। তাও আবার সূচিতে থাকা সিরিজ বাদ দিয়ে!

বিসিবি প্রস্তাব দিয়েছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ আয়োজনের। তাতে সাড়া দিয়ে পাকিস্তান আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসবে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এফটিপির বাইরে থাকা এই সিরিজ আয়োজন করতে সম্মত হয়েছে পাকিস্তান।

দুবাই থেকে ফারুক আহমেদ বলেন, ‘বড় টুর্নামেন্টে বিভিন্ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। পিসিবির সঙ্গে আমাদের কথাবার্তায় তারা বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি দিয়েছে।’

পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে আলোচনার ভিত্তিতে পাকিস্তান বোর্ড তাদের এফটিপি পুনর্বিন্যাস করে সময় বের করবে। বর্তমানে জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের কথা রয়েছে। সে সূচিকে অন্য সময় নিয়ে গিয়ে তখন বাংলাদেশে আসতে চাইছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com