বুধবার, ১১:১০ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

রাজধানীর খিলগাঁওয়ে গ্যারেজপট্টিতে আগুনের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ২৪টি গাড়ি। এছাড়া আগুনে প্রায় ২০টি দোকান ও দুটি স-মিল পুড়ে গেছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

গতকাল শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে আগুন চারদিক ছড়িয়ে পড়তে পারে বলে জানায় ফায়ার সার্ভিস।

আজ গণমাধ্যম সেখানে গিয়ে গ্যারেজপট্টিতে পুড়ে ছাই হওয়া ২৪টি গাড়ি দেখতে পায়।

তবে আগুনে কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো সংবাদ নেই এবং এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত নিয়ে কিছু বলেননি। সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে নাকি সাবোটেজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয়কে বিচার করে দেখছে তারা। অনেকগুলো সোর্স থেকে আগুনের সৃষ্টি হতে পারে বলে জানান তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে। তাই তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না, জানায় ফায়ার সার্ভিস।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, স’মিল থেকে আগুন গাড়ির গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের মানুষ ছোটাছুটি করতে থাকে।

প্রথমে গ্যারেজের এক কোণে আগুন লাগে। পরবর্তী সময়ে একটি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এখানে একটি গাড়ির গ্যারেজ, রবারের কাঁচামালের গোডাউন রয়েছে। কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে। ভেতরে অনেক সিলিন্ডার ছিল। সেগুলো বিস্ফোরণ হয়।

আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com