সোমবার, ০৭:২৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আজ যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের পর্দা ‍উঠেছে। আজ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফরম্যাটে অনুযায়ী প্রথম ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। ফলে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর তিনটায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। যেখানে এই ম্যাচের আগে আলোচনায় রয়েছে টাইগারদের একাদশ।

ওপেনিংয়ে সৌম্য সরকারের জায়গা অনেকটায় নিশ্চিত। কিন্তু তানজিদ তামিমের জায়গা পাওয়াটা অনেকটায় কঠিন। বাংলাদেশের দ্বিতীয় ওপেনারের সঙ্গে জড়িয়ে আছে চার নম্বর পজিশনের একটি সমীকরণ। তিনে দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

চার নম্বর পজিশন নিয়ে কিছু সমস্যায় পড়তে হতে পারে টাইগার ম্যানেজমেন্টকে। এই জায়গাটার জন্য লড়াই করছেন মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়। এই দুজনকে একাদশে রাখলে তামিমের একাদশে সুযোগ পাওয়া কঠিন। চারে হৃদয় খেললে মিরাজকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। এর আগেও ওপেন করেছেন এই টাইগার অলরাউন্ডার।

এদিকে পাঁচে মুশফিকুর রহিম ও ছয়ে অটোচয়েজ মাহমুদউল্লাহ রিয়াদ। সাতে দেখাবে তরুণ জাকের আলীকে। এ ছাড়াও আট নম্বর পজিশনটা নির্ভর করছে দলের বোলিং লাইনের উপর। কেননা মিরাজের সঙ্গে স্পিনার হিসাবে রিশাদকে একাদশে জায়গা দিলে আটে তাকেই দেখা যাবে। কিন্তু ভারতের বিপক্ষে স্পিনার হিসেবে দেখা যেতে পারে নাসুমকে। দুবাইতে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম করেছিলেন এই বাঁহাতি স্পিনার।

তবে আর ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই পেসার নিয়ে মাঠে নামার সম্ভবনা নেই বললেই চলে। তাই এই ম্যাচে রিশাদের একাদশে থাকা অনেকটা কঠিনই বলা চলে। এদিকে তিন পেসারের মধ্যে তাসকিন ও মোস্তাফিজের জায়গা নিশ্চিত। কিন্তু তৃতীয় পেসার হিসেবে তানজিম সাকিবের সঙ্গে লড়াই করছেন তরুণ নাহিদ রানা। গতির দিক থেকে নাহিদ এগিয়ে থাকলেও অভিজ্ঞতা ও সবশেষ সাদা বলের পারফরম্যান্সের ভিত্তিতে সাকিবকেই ভারতের একাদশে দেখা যেতে পারে।

ভারত ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com