সোমবার, ০৭:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

হঠাৎ যেভাবে আইপিএলে ডাক পেলেন মুজিব!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

আইপিএলের আসন্ন আসরের মেগা নিলামে আফগানিস্তানের তারকা ক্রিকেটার মুজিব-উর-রহমানের জায়গা মেলেনি। অবশ্য কারণও আছে, চোটের অস্বস্তি ছিল মুজিবের। যে কারণে আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও নেই তিনি। এরই মাঝে মুজিব আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের ডাক পেয়েছেন।

মূলত স্বদেশি সতীর্থ আল্লাহ মোহাম্মদ গাজানফারের চোট কপাল খুলে দিয়েছে এই আফগান অভিজ্ঞ তারকার। মেরুদণ্ডের চার নম্বর ভার্টিব্রার বামপাশের অংশে আঘাত পেয়েছেন গাজানফার। যে কারণে তাকে অন্তত ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে। যা নিয়ে গত বুধবার নিজেদের এক্স-হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৮ বছর বয়সী এই রহস্য স্পিনারের ছিটকে যাওয়ার কথা জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যার অর্থ, আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতেও দেখা যাবে না তাকে।

ফলে গাজানফারের বিকল্প হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘২০২৫ আইপিএলের জন্য গাজানফারের বিকল্প ক্রিকেটার হিসেবে মুজিবকে নিয়েছে মুম্বাই। ইনজুরির কারণে তিনি পুরো মৌসুম ছিটকে গেছেন। এর আগে অফস্পিনার মুজিব আইপিএলে ১৯টি ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। তাকে মুম্বাই নিয়েছে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com