শুক্রবার, ০২:২৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গৌরনদীতে দুধর্ষ ডাকাতি, ৬ লক্ষাধীক টাকার মালামাল লুট ডাকাতের হামলায় আহত ৩, আটক ১

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ বার পঠিত

রবিবার দিবাগত ভোররাতে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দনদী গ্রামের মজিবর ঘরামীর বসত গৃহে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল ওই বসত গৃহ থেকে নগদ টাকা স্বর্নালঙ্কারসহ অন্তত ৬ লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা মজিবর ঘরামী (৬০) স্ত্রী মমতাজ বেগম (৫০) ও ছেলে মুদি দোকানী মামুন ঘরামী (৩৬) আহত হয়েছে। আহত গৃহকর্তা মজিবর ঘরামী ও তার স্ত্রী মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তাদের ছেলে ডাকাত দলের রাম-দা’য়ের কোপে গুরুতর আহত মুদি দোকানী মামুন ঘরামীকে ওই রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাকাত দলের সহযোগী সন্দেহে আল আমীন ঘরামী নামের এক জনকে গ্রেফতার করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহকর্তার স্ত্রী মমতাজ বেগম জানান, রবিবার দিবাগত রাত ৪টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল একটি পিকআপ নিয়ে বরিশাল ঢাকা মহাসড়ক সংলগ্ন তাদের বাড়িটিতে হানা দেয়। এর পর ডাকাতরা বাড়ির খোপ থেকে মুরগী ছেড়ে দেয়। খোপ ছেড়ে মুরগী গুলোর বেড়িয়ে পড়েছে টের পেয়ে ঘুম ভাঙ্গে মমতাজ বেগমের। ফলে তিনি তাদের চৌচালা টিনের বসত ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় ডাকাত দল তাকে ঠেলে নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর ডাকাত দলের লোকেরা তাকে ও তার স্বামী গৃহকর্তা মজিবর ঘরামীকে লোহার রড ও হাতুরি দিয়ে পেটায় ও এলাপাতাড়ী মারধর শুরু করে। টের পেয়ে ঘুম থেকে জেগে ওঠে তাদের ছেলে মুদি দোকানী মামুন ঘরামী (৩৬)। তখন সে ডাকাত- ডাকাত বলে ডাক-চিৎকার দেয়। এ সময় ডাকাত দল রাম-দা দিয়ে মামুন ঘরামীর মাথায় কোপ দেয়। এতে তার মাথার বাম পাশে রক্তাক্ত যখম হয়। গুরুতর আহত অবস্থায় ঘর থেকে দৌড়ে বের হয়ে সে বাড়ির পাশর্^বর্তি মসজিদে গিয়ে ইমামকে ডেকে তাদের বাড়িতে ডাকাত পরেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ায়। মসজিদের মাইকে ঘোষণা শুনে ডাকাত দল নগদ তিন লক্ষ টাকা, ২টি চেইন, একটি আংটি, ১ জোড়া কানের দুল, একটি ব্রেসলেটসহ সর্বমোট ২ ভড়ি ২ আনা ওজনের স্বর্নালঙ্কার, ৬টি বিদেশী ব্যাগসহ ৬ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে পিকআপ যোগে দ্রুত পালিয়ে যায়।
অপর প্রত্যক্ষদর্শী মজিবর ঘরামীর প্রতিবেশী সাইদুল সরদার জানান, ডাকাত কবলিত পরিবারের সদস্যদের ডাক-চিৎকার ও মাইকের ঘোষণা শুনে দৌড়ে রাস্তায় বের হয়ে ডাকাতদের ধরতে গেলে তারা চিৎকার করে আমাকে গুলি করার ভয় দেয়ায়। ফলে আমি দৌড়ে পেছনে ফিরে আসি। ডাকাত দল তখন নির্বিঘেœ পালিয়ে যায়।
ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, ডাকাতির ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সোমবার দুপুরে গৃহকর্তা মজিবর ঘরামীর ছোট ভাই আজগর ঘরামীর ছেলে আল আমীন ঘরামী (৩৮)কে আটক করেছে। তাকে পুলিশী জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com