মঙ্গলবার, ০৭:১১ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করে উইন্ডিজের বিশাল জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ছেলেদের ক্রিকেটে রানের যত ছড়াছড়ি, সেই তুলনায় মেয়েদের ক্রিকেটে রান কম হয়। বাংলাদেশ সময় আজ ভোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের নারীরা যখন ২০১ রানের পাহাড় গড়ল, তখনই ম্যাচের ফলাফল মোটামুটি ঠিক হয়ে যায়। পরাজয়ের ব্যবধান কত হয়, সেটিই ছিল কৌতুহলের বিষয়।

নিগার সুলতান জ্যোতির দল হারল বড় ব্যবধানেই। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ থামে ৯ উইকেটে ৯৫ রান করে। হার ১০৬ রানের। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ক্যারিবিয়ানরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোনো দল ২০০ রান ছাড়াল। এর আগে, টাইগ্রেসদের বিপক্ষে সর্বোচ্চ ১৮৯ রান করেছিল অস্ট্রেলিয়া, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে এত বড় হারও বাংলাদেশের জন্য এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড। এর চেয়ে বড় ব্যবধানে আর একবারই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। ২০২২ সালে নিউজিল্যান্ডের কাছে ১৩২ রানে হারে বাংলাদেশ।

সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন কিয়ানা জোসেফ ও ডিয়ান্ড্রা ডটিন। ৩৬ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬৩ রান করেন জোসেফ। আরেক ওপেনার ও অধিনায়ক হেইলি ম্যাথিউসের ব্যাট থেকে ১৮ বলে আসে ২৭ রান। আর আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ ২০ বলে ৪৯ রান করার পথে মারেন ৫টি ছক্কা। ১২ বলে অপরাজিত ২৪ রানের ইনিংস খেলে দলকে দুই শ ছাড়াতে সাহায্য করেন সাবিকা গাজনাবি।

বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশ করতে পারে ৯ উইকেটে ৯৫ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেছেন শারমিন আক্তার। আগামী শনিবার সকালে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com