মঙ্গলবার, ১২:০০ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

সেমিফাইনাল স্বপ্নভঙ্গ হলেও, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। অনুর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরছে তারা।

বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে। যেখানে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৫৪ রান তুলে ক্যারিবীয় কন্যারা। জবাবে সব কয়টি উইকেট হাতে রেখে ৮ দশমিক ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাঘিনীরা।

সেমিফাইনাল স্বপ্ন আগেই শেষ হয়েছিল, সুপার সিক্সের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে বেজে যায় বিদায় ঘন্টা। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচটা ছিল কেবল আনুষ্ঠানিকতার।

তবে এমন ম্যাচে বড় জয় পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। রান তাড়া করতে নেমে কোনো উইকেটই হারায়নি বাংলাদেশ। ফাহমিদা ছোয়া ও জুয়াইরিয়া ফেরদৌস মিলে জিতিয়ে আনেন দলকে। ফাহমিদা ১৫ ও ফেরদৌস করেন ২৫ রান।

এর আগে, শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের নারীরা। অমৃতা রামতাহলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৬ রান, নাইজান্নি কাম্বারব্যাচ করেন ১৩ এবং আসাবি কলেন্ডারের ব্যাট থেকে আসে ১১ রান।

এই তিন ব্যাটসম্যান বাদে কেউই দুই অংকের রান করতে পারেননি। টাইগ্রেস বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নিশিতা আক্তার নিশি। ৩ ওভারে ১১ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি।

আনিসা আক্তার সোবা ৩ ওভারে ১৩ রান খরচায় নেন ২ উইকেট। এক উইকেট পান জান্নাতুল মাউয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com