বুধবার, ১০:০৫ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ওজন কমাতে ডায়েট বা এক্সারসাইজ যথেষ্ট নয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ওজন কমাতে জীবনযাপন পরিবর্তন না করে উপায় নেই। শুধু ডায়েট মেনে খাবার খেলে কিংবা জিমে গিয়ে ক্যালোরি পোড়ালে চলবে না। এর জন্য স্বাস্থ্যকর লাইফস্টাইলও মেনে চলতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, কেউ শুধু ডায়েট করে ওজন কমাতে চাইছেন, আবার কেউ শুধু জিমেই ৪-৫ ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন ওজন কমে না। ওজন কমাতে গেলে ডায়েট ও এক্সারসাইজ দুটোই জরুরি। পাশাপাশি আর কোন কোন বিষয়ের ওপর নজর রাখবেন জেনে নিন।

ঘুমাতে হবে ৭ ঘণ্টা

সুস্থ থাকতে গেলে ঘুম জরুরি। ঘুমের কোনো বিকল্প হয় না। পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে দেহে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। এটি ওজন বাড়াতে সাহায্য করে। দেহে ঘ্রেলিন ও লেপটিন নামের হরমোন আমাদের কখন খিদে পেয়েছে আর কখন পেট ভর্তি রয়েছে, তার অনুভূতি করায়। যখন ঘুম ঠিকমতো হয় নাÑ এই দুই হরমোনের ভারসাম্যও নষ্ট হয়ে যায়। তাই অত্যধিক খাবার খাওয়া, মিট-নাইট ক্রেভিংও বেড়ে যায়।

শরীর হাইড্রেড রাখতে হবে

শুধু পুষ্টিকর খাবার খেলে চলবে না। সারা দিন ধরে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। দিনের শুরুটা করুন এক গ্লাস ঈষদুষ্ণ পানি পান করে। এ ছাড়া সারাদিন ধরে পানি, ডিটক্স ওয়াটার, তরল জাতীয় খাবার খান, যা শরীরকে হাইড্রেট রাখবে। শরীর হাইড্রেট থাকলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং বিপাক ক্রিয়া সচল থাকে।

স্ট্রেস কমান

সুস্থ থাকতে গেলে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হলে স্ট্রেস কমাতেই হবে। অত্যধিক মানসিক চাপে থাকলে দেহে স্ট্রেস হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসরণ হয়।

এর ফলে শরীরে নানা রোগ বাসা বাঁধে এবং ওজন বাড়ে। ওবেসিটির অন্যতম কারণই হলো স্ট্রেস। সুতরাং মানসিক চাপ কমানো ভীষণ জরুরি। যোগাসন, মেডিটেশনের মাধ্যমে স্ট্রেস কমাতে পারেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com