সোমবার, ০৭:৪৭ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

শুরুটা ভালো হলো না বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজের বড় জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত

প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে টাইগ্রেসরা।

তবে সফরের শুরুটা মোটেও ভালো হয়নি। বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের। ক্যারিবীয় কন্যাদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। প্রথম ওয়ানডেতে সোমবার টাইগ্রেসদের হার ৯ উইকেটে।

সিরিজের প্রথম ওয়ানডেতে সেন্ট কিটসে টসে হেরে আগে ব্যাট করে টাইগ্রেসরা। তবে পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৯৮ রানের বেশি করতে পারেনি৷ জবাবে ৩১.৪ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওপেনার ফারজানা হক (১০) ফিরলেও মুরশিদা খাতুন ও শারমিন আক্তারের ব্যাটে আশা দেখে বাংলাদেশ। তবে দু’জনের কেউ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। মুরশিদা ৫৩ বলে ৪০ ও শারমিন ফেরেন ৭০ বলে ৪২ করে।

মাঝে অধিনায়ক নিগার সুলতানা আউট হোন ৪৪ বলে মাত্র ১৪ করে! তাতে ৩৩.৪ ওভারে ১২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সোবহানা মোস্তারি ও স্বর্না আক্তারের ব্যাটে খানিকটা স্বস্তি পায় টাইগ্রেসরা।

দুজনের জুটিতে আসে ৬৯ বলে ৫৪ রান। তবে তারাও ফেরেন ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে। মোস্তারি ৫০ বলে ৩৫ ও স্বর্না আউট হোন ৩৮ বলে ২৯ রানে। শেষের দিকের কেউ দুই অংকে যেতে পারেনি।

দেন্দ্রা দত্তিন ৩ ও দুটো করে উইকেট নেন আলিয়াহ ও হাইলি ম্যাথিউজ নেন জোড়া উইকেট করে।

জবাব দিতে নেমে ২৫.৩ ওভারের উদ্বোধনী জুটিতেই জয়ের ঘ্রাণ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। কিয়ানা জোশেফ দলীয় ১৬৩ রানের মাথায় ফেরেন ৭৯ বলে ৭০ রানে৷ রাবেয়া খান ফেরান তাকে।

তবে আরেক ওপেনার হাইলি ম্যাথিউজকে থামাতে পারেনি কেউ। তিনি তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। খেলেন ৯৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস। ১৪ রানে অপরাজিত থাকেন ক্যাম্পেবল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com