শুক্রবার, ০৬:১২ পূর্বাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

মৃত্যুর পরও যেসব আমলের সওয়াব পাওয়া যায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মানুষ দুনিয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। ধীরে ধীরে অঢেল সম্পদের মালিক হয়। এক সময় মহান আল্লাহকে ভুলে গিয়ে আত্মতৃপ্তির ঢেঁকুর তুলে বলে, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। বনি আদমের সম্পদ হলো তিনটি। দান, নিজের আহারকৃত বস্তু ও ব্যবহৃত পোশাক। তাছাড়া বাকি সম্পদের মালিক তার ওয়ারিশরা। সে সেসবের নিছক পাহারাদার।

হজরত মুতাররিফ ইবনে আবদুল্লাহ ইবনে শিখখির (রহ.) তার বাবা থেকে বর্ণনা করেন, একদা তিনি নবী করিম (সা.)-এর কাছে গেলেন। তখন নবী করিম (সা.) সুরা তাকাসুরের এই আয়াত পাঠ করছিলেন, ‘সম্পদের প্রাচুর্যের মোহ তোমাদের (আল্লাহতায়ালা হতে) উদাসীন করে ফেলেছে।’ এরপর নবী করিম (সা.) বলেন, আদম সন্তান বলে, আমার সম্পত্তি, আমার সম্পত্তি। কিন্তু যে জিনিস তুমি দান-খয়রাত করেছ (আল্লাহর খাতায়) তা জমা রেখেছ, যা খেয়ে শেষ করেছ কিংবা যা পরিধান করে পুরনো করেছ, তা ব্যতীত তোমার সম্পদ বলতে কিছু নেই। (তিরমিজি ৩৩৫৪)

মানুষের মৃত্যুর পর সব নেক আমলের পথ বন্ধ হয়ে যায়। তবে তিনটি কাজ করে গেলে সেসবের সওয়াব মৃত্যুর পরও সে পেতে থাকবে। সেই তিনটি কাজ সম্পর্কে নবী করিম (সা.) বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সুযোগও বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের সওয়াব বন্ধ হয় না। সাদাকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয় এবং এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। (আবু দাউদ-২৮৮০) এই সম্পর্কে বিস্তারিত বিবরণী তুলে ধরা হলো।

সদাকায়ে জারিয়া : সদকায়ে জারিয়া বলা হয়, যে কাজের প্রতিদান চলমান। যেমন মসজিদ-মাদ্রাসা নির্মাণ, রাস্তায় সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি। মসজিদে মানুষ নামাজ আদার করলে মসজিদ নির্মাতার নামেও সওয়াবের একটা অংশ পৌঁছে যাবে, যা সে মৃত্যুর পরও কবরে শুয়ে পেতে থাকবে। অনুরূপভাবে সওয়াব পেতে থাকবে মাদ্রাসা বা অন্য কোনো কল্যাণকর কাজ করে গেলেও। তাই আমাদের করণীয় হলো বেশি সদকায়ে জারিয়ার কাজ করে যাওয়া। তাহলে কবরে যাওয়ার পরও আমার এর সওয়াব পেতে থাকব।

জ্ঞান : এমন জ্ঞান, যা দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন কিতাবাদি রচনা করা। সুযোগ্য শিষ্য তৈরি করা। যারা তার পরবর্তী সময়ে মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করবে। মানুষ তা অনুযায়ী আমল করে যে নেকি হাসিল করবে সেখান থেকে সেও একটি অংশ পাবে।

নেক সন্তান : এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। মা-বাবার মৃত্যুর পর কবরের পাশে গিয়ে বা দূর থেকে দোয়া করবে এমন সন্তান দুনিয়ায় রেখে যেতে চাইলে সর্বপ্রথম মা-বাবাকে হতে হবে একজন আদর্শবান ও আল্লাহভীরু। সন্তানদের দিতে হবে ধর্মীয় শিক্ষা ও উত্তম আদর্শ। তাহলেই সে মা-বাবার মৃত্যুর পর দোয়া করবে। কবর জিয়ারত করবে। মহান আল্লাহ আমাদের এই তিনটি কাজ ভালোভাবে করার তওফিক দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com