বৃহস্পতিবার, ০৬:৩২ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুর ৪ দিনের রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় নিহতের মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এইরিমান্ডের আদেশ দিয়েছেন।

গ্রেপ্তারের পর গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর ৫ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। এদিন শুনানিকালে ওবায়দুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।হারুন-অর-রশীদ বলেন, ‘ভিকটিমকে নিয়ে গাজী নজরুল ইসলাম ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাঘুরি করে। কিছু ভিডিও প্রকাশিত হয়। তখন থেকে ঘটনার সূত্রপাত। এরপর জানানো হয়, তাদের বিয়ের কথা। তবে কাবিননামা নিয়েও বিতর্ক আছে। সবকিছুর সাক্ষী ওবায়দুর। এটা হত্যা না আত্মহত্যা তা বের করা দরকার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু বের হয়ে আসবে।’

আসামি ওবায়দুরের পক্ষে আইনজীবী গোলাম সাবের চৌধুরী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনায় বলেন, ‘গাজী নজরুল ইসলামের অনৈতিক কাজ ওবায়দুরের চোখে পড়ে। মরিয়মের বাবা-মায়ের প্রত্যক্ষ প্ররোচনায় মেয়েটির সাথে নজরুল ইসলামের সম্পর্ক গড়ে ওঠে। ওবায়দুর প্রতিবাদী মেনে নিতে পারেননি। নজরুল ইসলাম তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছে, তবে পারেনি। পরে তাকে চাকরীর অফার করে। মেয়েটার সাথে নজরুল ইসলাম কি সম্পর্ক তা জানার জন্য সে চাকরিতে জয়েন্ট করে। নজরুল ইসলামকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে। তবে তার (ওবায়দুরের) বিরুদ্ধে কিছু আসেনি। বিয়েতে সাক্ষী থাকতে পারে তবে আত্মহত্যার প্ররোচনায় নেই। তাই রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থণা করছি। এরপর আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামকে চারদিন ও মাকছুদা ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। নজরুল ইসলামের সাথে প্রথম দফায় মাকছুদা ইসলামের গত ২১ সেপ্টেম্বর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। আর দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।

বুধবার আপোষনামা দাখিল করেন নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম। আদালত নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com