মঙ্গলবার, ০৯:৪৪ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় একটি ওয়াজ মাহফিলে উত্তেজনার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হয়েছেন। এ সময় অনেক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই বল্লম, রাম দা, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শুক্রবার রাতে সলিথা মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ওয়াজ মাহফিল এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর এ ঘটনার জের ধরে শনিবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় নগরকান্দা থানার ওসি সফর আলীসহ ৬ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন অনেকেই।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার  (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেছেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com