শনিবার, ০৮:৫৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

আঘাতপ্রাপ্ত কর্নিয়ার চিকিৎসা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

কর্নিয়া হলো চোখের অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশের একটি। কর্নিয়া বলতে বুঝায় চোখের সামনের ভাগের স্বচ্ছ অংশটি। এটি আইরিশ ও পিউপিল ঢেকে রাখে। পিউপিল হলো আইরিশের মাঝখানের ছিদ্র, যা ছানিমুক্ত চোখে কালচে দেখায় এবং ছানিযুক্ত চোখে ছানির পরিপক্বতার মাত্রা অনুসারে ধূসর বা সাদা দেখায়। স্বাভাবিক দৃষ্টির জন্য কর্নিয়া স্বচ্ছ থাকা জরুরি। এতে কোনো রক্তনালি না থাকায় কর্নিয়া স্বচ্ছ হওয়ার অন্যতম কারণ। স্বচ্ছতার কারণে এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে। পেছনের রেটিনার ওপর পড়তে পারে। তখন আমরা কোনো বস্তু দেখতে পাই।

কর্নিয়া আঘাতপ্রাপ্ত হতে পারে যেভাবে : যেহেতু চোখ শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, তাই সাবধান থাকা জরুরি। তবে যে কোনো কারণেই চোখের কর্নিয়ায় আঘাত লাগতে পারে। নখের আঁচড়, নখ কাটার সময় তা ছিটকে চোখে লাগা, কলম বা পেনসিলের খোঁচা লাগা, ঝালাইয়ের কাজের সময় কোনো ধাতব কণা ছিটকে চোখে লাগা, চোখ প্রচণ্ডভাবে চুলকালে, চোখে কোনো রাসায়নিক পদার্থ পড়া, কৃষিকাজের সময় ধান- গমজাতীয় ফসলের ধারাল অংশের আঘাত লাগা- এমন অসংখ্য কারণে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

ক্ষতিগ্রস্ত বুঝবেন যেভাবে : কর্নিয়ায় আঘাত লাগলে চোখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে- চোখে ব্যথা, আলোর দিকে তাকাতে না পারা, পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখে জ্বালাপোড়া করা ইত্যাদি। সমস্যা হলে মনে হতে পারে, চোখের ভেতর কিছু একটা রয়ে গেছে। চোখ বন্ধ করতে বা পলক ফেলতে ব্যথা বেড়ে যায়। কর্নিয়ার আঘাত গুরুতর হলে রোগী চোখ বন্ধ করতে পারবেন না। ব্যথার সঙ্গে সঙ্গে বেড়ে যাবে অস্বস্তি।

করণীয় : রাসায়নিকের কারণে কর্নিয়া আঘাতপ্রাপ্ত হলে সঙ্গে সঙ্গে অবশ্যই বেশি করে পানির ঝাপটা দিয়ে চোখ পরিষ্কার করে নিতে হবে। তার পর চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রাসায়নিক বস্তু ছাড়া অন্য যে কোনো পদার্থ চোখে ঢুকে পড়লে দুয়েকবার পানি দিয়ে ধুয়ে দেখতে হবে পদার্থটি বেরিয়ে আসে কিনা। প্রাথমিক চিকিৎসা শেষে অবশ্যই চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তার পরামর্শ নিতে হবে। অ্যান্টিবায়োটিক মলম দিয়ে প্যাড ও ব্যান্ডেজের সাহায্যে চোখ বিশ্রাম দিতে হবে।

চোখে আঘাত লাগলে নিজে থেকে কোনো ওষুধ ব্যবহার করা মোটেও উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে। চিকিৎসক চোখ পরীক্ষা করে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে পরামর্শ দেবেন।এই রোগের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা না করালে তা আরও গভীর হয়ে চোখে ছিদ্র হতে পারে। আর এ কারণে রোগী হারাতে পারেন চোখ দিয়ে দেখার ক্ষমতা। সমস্যার কারণে কর্নিয়ায় এক ধরনের অস্বচ্ছতা বা দাগ সৃষ্টি হয়। এ কারণে ভালোভাবে দেখতে পারা বাধাপ্রাপ্ত হতে পারে।

সতর্কতা : পেশাগত কারণে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। তবে কাজের সময় অবশ্যই নিরাপত্তামূলক চশমা পরে নিতে হবে। ধুলাবালি বা ক্ষুুদ্র কণা ওড়ে (যেমনÑ নির্মাণকাজ), এমন স্থানে রোদচশমা পরতে হবে। তবেই কর্নিয়া ভালো ও সুস্থ থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com