সোমবার, ০৬:১৫ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

চাঁনখারপুলে ৭ ছাত্র-জনতাকে হত্যা: কনস্টেবল সুজন কারাগারে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাঁনখারপুল এলাকায় গুলি করে সাতজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ রবিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় সুজন হোসেনকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ১ জানুয়ারি ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং ১২ জানুয়ারি তাকে হাজির করার নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com