সোমবার, ০৬:২৫ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে সস্ত্রীক মির্জা আব্বাস, যে কথা হলো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত

লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে সস্ত্রীক হাসপাতালে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল স্থানীয় সময় শনিবার যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়াকে দেখতে যান তারা।

দেখা করা শেষে উপস্থিত সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন।’

এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘বেগম জিয়া আমার খোঁজ-খবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলে-মেয়েরা কেমন আছে? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।’

মহিলা দলের সভাপতি বলেন, ‘মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন। এজন্য এখনও এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেতো না।’

এদিকে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com