সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বাদ লিটন, চমক রেখে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের দল ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার পঠিত

পাকিস্তানের আয়োজনে আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ। গুঞ্জনকে সত্যি করে ১৫ সদস্যের ঘোষিত এই দলে রাখা হয়নি অভিজ্ঞ ওপেনার লিটন দাসকে। এছাড়া জল্পনা-কল্পনায় জল ঢেলে রাখা হয়নি সাকিব আল হাসানকেও। টুর্নামেন্টে যথারীতি অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রাথমিক দল ঘোষণার জন্য ১২ জানুয়ারিকে শেষ সময়সীমা বলে আগেই ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করে আসন্ন এই টুর্নামেন্টটির দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। যেখানে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ২০১৭ সালের পর এই প্রথম হতে যাওয়া টুর্নামেন্টটির গ্রুপ ‘এ’-তে আছে, পাকিস্তান (বর্তমান চ্যাম্পিয়ন), ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে লড়বে অস্ট্রেলিয়া (বিশ্বকাপ চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। টুর্নামেন্টটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হবে হাইব্রিড পদ্ধতিতে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

বিিস্তারিত আসছে…

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com