বুধবার, ০২:৪৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় গৌরনদীর কাঠালতলীতে মিলাদ ও দোয়া

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কাঠালতলী গ্রামের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপনের অনুসারী হিসেবে পরিচিত ওই গ্রামের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা মিলে শুক্রবার বাদজুমা গ্রামটির কাঠালতলী জামে মসজিদে ওই মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানটির আয়োজন করে।
বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হাবুল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে বত্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড বিএনপি নেত মো. রিয়াদ কাজী, মনির খান, মুরাদ কাজী, মনির মোল্লা, মো. কালাম মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী আবুল কালাম, কাঠালতলী জামে মসজিদ কমিটির সদস্য কাজী আব্দুস সোবাহান প্রমুখ। বক্তারা লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন।
মিলাদ মাহফিল শেষে বিএনপি’র চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাওলানা মোস্তফা নুর আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com