সোমবার, ০৯:১৯ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

জিয়া ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি অসমাপ্ত অবস্থায় আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আগামীকালের আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে খালেদা জিয়ার আপিল শুনানি জন্য থাকবে বলে আদেশ দিয়েছেন আপনি বিভাগ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেছেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, আমিনুল ইসলাম, নাসির উদ্দিন অসীম, গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন ভূঁইয়া, মো: মাকসুদ উল্লাহ প্রমুখ।

শুনানির বিষয় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ মামলায় বেগম খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা ছিল না। তারপরও রাজনৈতিক ইস্কিমের অংশ হিসেবে নির্বাচন থেকে দূরে রাখতে এ মামলায় তাকে সাজা দেয়া হয়।

তিনি বলেন, পাক-ভারত উপমহাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে হাইকোর্ট নিম্ন আদালতে দেয়া পাঁচ বছরের সাজা বৃদ্ধি করে দশ বছর করা হয়। আর হাইকোর্ট অনুমানের উপর ভিত্তি করে তাকে এ সাজা দিয়েছে। অথচ ফৌজদারী মামলায় অনুমানের ভিত্তিতে কাউকে সাজা দেয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি আপিল বিভাগে বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com