বুধবার, ০২:৪০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

সাতক্ষীরায় একটি মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আজ সোমবার মাগরিবের নামাজের পর কলারোয়ার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মুসল্লিরা জানান, মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা দেখা যায়। বিষয়টি দেখে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

মাগরিবের নামাজের পর প্রথমবার এ লেখাটি নজরে পড়ে উল্লেখ করে মসজিদের ইমাম বলেন, ‘কেউ হ্যাকিংয়ের মাধ্যমে এটি করেছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি। এর আগে বোর্ডে শুধু মসজিদের নামই প্রদর্শিত হতো।’

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘আমি ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি।’

মসজিদের মতো জায়গায় এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com