বৃহস্পতিবার, ০৬:৪৬ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা দরকার : বার সভাপতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

চট্টগ্রাম আদালতে নথি হারানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সেই সঙ্গে এ ঘটনা কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা উচিত বলেও মনে করেন তিনি।

সোমবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব হয়ে গেছে। এই মামলাগুলোর মধ্যে বেশিরভাগই হত্যা মামলা। এছাড়াও মদক, চোরাচালানসহ অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল। পত্রিকায় এমন খবরও এসেছে যে, এসব মামলার নথিগুলো বস্তায় করে আদালতের বারান্দায় রেখে দেয়া হয়েছিল।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নথি গায়েবের ঘটনায় জিডি করাই সমাধান নয়, এ বিষয়ে মামলা করতে হবে। চট্টগ্রামে আদালতের নথি গায়েবের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার। দেখতে হবে, সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে এই নথিগুলো বারান্দায় রাখা হয়েছিল কিনা। কারণ, আদালতের নথি গায়েব হয়ে গেলে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com