সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্বের খেলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

আজ সোমবার (৬ জানুয়ারি) থেকে সিলেট-রংপুর ম্যাচ দিয়ে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের। দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি টেবিল টপার রংপুর ও সিলেট। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হবে বরিশাল ও রাজশাহী।

চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচ ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা। প্রিয় দলের খেলা দেখতে ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করেছেন টিকিট।

প্রথম ম্যাচেই টেবিলটপার রংপুরের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ৩ ম্যাচে ৩ জয় নিয়ে দারুণ ফুরফুরে মেজাজে রংপুর রাইডার্স। খুশদিল শাহ ও স্পিডস্টার নাহিদ রানার বোলিংয়ে বিপর্যস্ত বাকি দলগুলো। নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে সোহানের শিষ্যরা।

ঢাকা পর্বে রংপুরের কাছে ৩৪ রানে হারলেও ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে জয় উপহার দিতে চায় সিলেট।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে নেট রান রেটে বরিশালের চেয়ে কিছুটা পিছিয়ে রাজশাহী। তবে ৩ ম্যাচেই রাজশাহীর নিয়মিত পারফরমার তাসকিনের দিকে তাকিয়ে থাকবে সবাই। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

তারকায় ঠাসা ফরচুন বরিশাল নিজেদের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ব্যাটে ভর করে দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে অসহায় আত্মসমর্পণ করে ৮ উইকেটের পরাজয় বরণ করে।

প্রস্তুত সিলেট প্রস্তুত দর্শকরা। এখন অপেক্ষা বল মাঠে গড়ানোর। ঘরের মাঠে ১৮ হাজার সমর্থকদের সামনে জয় দিয়ে আসর রাঙ্গানোর অপেক্ষায় স্ট্রাইকার্সরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com