বুধবার, ০২:৫৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পঠিত

সেনাবাহিনী অভিযান চালিয়ে কুষ্টিয়ার মিরপুরে স্থানীয় এক বিএনপি নেতার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুটি গুলি ও একটি বোমা উদ্ধার করেছে। আজ শনিবার কুষ্টিয়া সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর এ আল আমিন বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুটি গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ওই বাড়ির মালিক বুলবুল উপস্থিত ছিলেন না। উদ্ধার করা অস্ত্র ও বোমা রাতেই মিরপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা নুর এ আল আমিন বুলবুল বলেন, ‘অভিযানের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। কে বা কারা শত্রুতাবশত বাড়ির ছাদের ওপর পরিত্যাক্ত অবস্থায় অবৈধ অস্ত্র রেখে যেতে পারে। এ ঘটনার সাথে আমার বা আমার পরিবারের কোনো সদস্যের সম্পৃক্ততা নেই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com