সোমবার, ০৩:৪০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বিপিএল সেরা স্পেল তাসকিনের, গড়লেন বিশ্বরেকর্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। স্কোরবোর্ডে ঢাকা ১৭৪ রান যোগ করলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাসকিন। তার আগুন ঝড়া বোলিংয়ে তোলপাড় হয়েছে রেকর্ড বই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ আসরের ইতিহাসে সেরা স্পেল এখন তাসকিনের। পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেট নেয়ার কীর্তিকে। সেইসঙ্গে  টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় তারা। তানজিদ হাসান তামিম ১০ বলে ৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস। দুজনকেই আউট করেন পেসার তাসকিন আহমেদ।

এরপর শুরুর এই ধাক্কা সামাল দেন শাহদাত দিপু ও বিদেশি রিক্রুট স্টিফেন এসকিনাজি। ৭৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এসকিনাজি ৪৬ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন দিপু।

তবে দলীয় ১২৯ রানে ৪১ বলে ৫০ রান করে আউট হন দিপু। তাকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। এরপর অধিনায়ক থিসারা পেরেরা ও শুভম রানজানে আগ্রাসী ব্যাটিং করেন।

বিস্তারিত আসছে…

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com