সোমবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আরও একটি বুথে পাওয়া যাবে বিপিএলের টিকিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

বিপিএলের একাদশ আসর শুরু হয়েছে ক্ষুব্ধ দর্শকদের হাঙ্গামা–বিক্ষোভ–ভাঙচুরের মধ্যে দিয়ে। টিকিট কিনতে গিয়ে দুর্ভোগ হওয়াতেই মূলত এই হট্টগোল। যেখানে অনেকেই অভিযোগ করেছেন, ব্যাংক ও বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।

এমনকি অনলাইনে টিকিট কেনা দর্শকেরাও কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢোকার সময় ভোগান্তিতে পড়েন। তবে ক্রিকেটপ্রেমীদের দুর্ভোগ কিছুটা লাঘবে আজ মঙ্গলবার আরও একটি বুথ থেকে টিকিট বিক্রির ব্যবস্থা করেছে বিসিবি।

গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, বিপিএলে আজকের ম্যাচ দুটির টিকিট কিনতে ইচ্ছুক ভক্তদের সুবিধার জন্য মিরপুর ১২–এর সিটি ক্লাব গ্রাউন্ড সংলগ্ন একটি অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। বুথ খোলা থাকবে সকাল ৮টা থেকে।

পাশাপাশি মিরপুর শেরেবাংলার ইনডোর–সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে। তবে আজ ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।

এদিকে আজ মঙ্গলবার বছরের শেষ দিন বিপিএলে মুখোমুখি হবে খুলনা টাইগার্স–চিটাগং কিংস এবং রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স। এদিন রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি।

দুটি ম্যাচেরই শুরুর সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। খুলনা–চিটাগং ম্যাচ দুপুর ১২টায় ও রংপুর–সিলেট ম্যাচ বিকেল ৫টায় শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com