সোমবার, ০২:৪৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

হারা ম্যাচ জিতে আসর শুরু বরিশালের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

১৯৮ রানের লক্ষ্য তাড়ায় ৬১ রানে নেই ৫ উইকেট। মুখ থুবড়ে পড়েছিল বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। সেখান থেকেই দলকে তুলে ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১১ বল হাতে রেখে দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়ে ১১তম আসরে দারুণ শুরু পেলো বরিশাল।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর শাহিনশাহ আফ্রিদিকে নিয়ে ইনিংসের হাল ধরেন রিয়াদ। ওই জুটিতে আসে ২৫ বলে ৫১ রান। ১৭ বলে ৩ ছ্ক্কায় ২৭ রান করে ফেরেন আফ্রিদি। এর পর ফাহিম আশরাফকে নিয়ে বাকি পথ পাড়ি দেয় বরিশাল। সপ্তম উইকেটে রিয়াদ-ফাহিমের জুটিতে আসে ৩৫ বলে ৮৮ রান। প্রথম ৯ বলে ২ রান করা ফাহিম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২১ বলে ৭ ছ্ক্কায় ৫৪ রানে। আর দলের হাল ধরা রিয়াদের ব্যাটে আসে ২৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস। রাজশাহীর তাসকিন ৩টি ও হাসান মুরাদ ২টি উইকেট নেন।

এর আগে বিজয়-ইয়াসিরের ১৪০ রানের জুটিতে ৩ উইকেটে ১৯৭ রান তোলে রাজশাহী। ২ উইকেটে ২৫ রান থেকে এরপর জুটি গড়েন এনামুল বিজয় ও ইয়াসির আলী। ১৮তম ওভার এসে ভাঙে সেই জুটি। ততক্ষণে রাজশাহীর রান ১৬৫। রাজশাহী অধিনায়ক এনামুল বিজয় খেলেন ৫১ বলে ৬৫ রানের ইনিংস। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান। বিজয় ফিরলেও শেষ পর্যন্ত ঝড় চালান ইয়াসির। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে ৭টি চার মেরেছেন, ছক্কা হাঁকিয়েছেন ৮টি। প্রায় সেঞ্চুরির কাছে গিয়েও পারেননি। তবে শেষ ৫ ওভারে তার ঝড়েই ৭৫ রান সংগ্রহ করে রাজশাহী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com