সোমবার, ০৮:১৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ইয়াসিরের ৯৪ রানে ভর করে রাজশাহীর সংগ্রহ ১৯৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

চতুর্থ ওভারের মধ্যে কাইল মায়ার্স জোড়া আঘাত হানেন দুর্বার রাজশাহীর বুকে। ফেরান দুই ওপেনার জিশান আলম ও মোহাম্মদ হারিসকে। ২ উইকেটে ২৫ রান থেকে এরপর জুটি গড়েন এনামুল বিজয় ও ইয়াসির আলী। ১৮তম ওভার এসে ভাঙে সেই জুটি। ততক্ষণে রাজশাহীর রান ১৬৫।

দুজনের ১৪০ রানের জুটির পরে বিজয় ফিরলেও শেষ পর্যন্ত ঝড় চালান ইয়াসির। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে ৭টি চার মেরেছেন, ছক্কা হাঁকিয়েছেন ৮টি। প্রায় সেঞ্চুরির কাছে গিয়েও পারেননি। তবে শেষ ৫ ওভারে তার ঝড়েই ৭৫ রান সংগ্রহ করে রাজশাহী।

রাজশাহী অধিনায়ক এনামুল বিজয় খেলেন ৫১ বলে ৬৫ রানের ইনিংস। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকান। বড় তারকা হলেও খরুচে ছিলেন শাহিনশাহ আফ্রিদি। ৪ ওভারে ৩৩ রান দিলেও ‍উইকেট পাননি। এবার ফরচুন বরিশালের সামনে প্রথম ম্যাচেই বড় সংগ্রহ তাড়ার অভিযান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com